এমসিজে ক্লাবের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম

রাজধানীর একটি রেস্তোরাঁয় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ‘এমসিজে ক্লাব লিমিটেড’-এর ব্যবস্থাপনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি হাসনাইন খুরশেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিব হাসনাত সুমনের পরিচালনায় সভাটি সম্পন্ন হয়।

ক্লাবের সভাপতি হাসনাইন খুরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকটি পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক রাকিব হাসনাত সুমন। বৈঠকে অন্যান্য পরিচালকদের মধ্যে অংশ নেন ইলিয়াস খান, শাহনাজ শারমিন রিমভি, শারমিন আখতার, আহমেদ সাগর, মুহাম্মদ জাহিদুল ইসলাম সজল, মহিউদ্দিন নিলয় ও শাকিল হাসান।

ক্লাব পরিচালনার জন্য ১৩ সদস্যের পরিচালনা পর্ষদে অন্য পরিচালকরা হলেন- জাহিদ নেওয়াজ খান জুয়েল, সাইদ ইসলাম, নুরুল করিম ভূইয়া এবং শাহেদ আলম। 
দেশের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ, যোগাযোগ, ব্রডকাস্ট, টেলিভিশন ও সংশ্লিষ্ট বিভাগের সাবেক শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ করে এই ক্লাবের সদস্য হতে পারবেন।

ক্লাব ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে আগ্রহীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে সাধারণ সদস্যপদ দেওয়া হবে। 

সম্প্রতি এ ক্লাব অফিস অব দ্য রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস-আরজেএসসি- এর নিবন্ধন সম্পন্ন করেছে। এর মাধ্যমেই একটি নিবন্ধিত প্রতিষ্ঠান হিসেবে এমসিজে ক্লাবের ঐতিহাসিক যাত্রা শুরু হল। 

শুক্রবারের বৈঠকে ক্লাবের কার্যনির্বাহী কমিটির পরিচালকদের দায়িত্ব বন্টন করা, সাধারণ সদস্যপদ প্রদান ও সদস্যদের জন্যে বিশেষ নম্বর বরাদ্দ সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাবকমিটি গঠন করা হয়।
আগামী দিনে ক্লাবটি তার সদস্য ও কর্পোরেট ইন্ড্রাস্টির মধ্যে নেটওয়ার্কিং বৃদ্ধিসহ সদস্য ও সদস্য তার পরিবারের চিত্তবিনোদনের জন্যে নানান কর্যক্রম গ্রহন করবে বলে জানিয়েছেন ক্লাব পরিচালকরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত