বাঁশখালীতে সিলিন্ডার থেকে আগুনে পুড়ল দোকানের মালামাল

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার জলদী মিয়ার বাজারে একটি চা-নাশতার দোকানে গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাজারের আল সারুজ হোটেল সংলগ্ন জমির উদ্দিনের চা-নাশতার দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, দোকানের দ্বিতীয় তলায় নাশতা তৈরির সময় গ্যাসের সুইচ বন্ধ হয়ে যায়। এ সময় গ্যাসের পাইপে ছিদ্র থাকায় সেখান থেকে গ্যাস বের হয়ে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

দোকানের মালিক জমির উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে দোকানের বিপুল পরিমাণ মালামাল ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

এদিকে জলদী মিয়ার বাজার ব্যবসায়ী সমিতি ও ব্যবসায়ীবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জমির উদ্দিনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছেন।

ফায়ার সার্ভিসের বাঁশখালীর দা‌য়িত্বরত কর্মকর্তা মো. মিজানুর রহমান ব‌লেন, খবর পে‌য়ে আমা‌দের দু‌টি টিম ঘটনাস্থ‌লে গি‌য়ে স্থানীয় ব‌্যবসায়ীসহ আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হ‌য়ে‌ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত