উয়েফা নেসন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ওয়েম্বলি স্টেডিয়ামে রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছে স্পেন। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটে দূরদর্শী পজিশনিং ও দ্রুত গতি কাজে লাগিয়ে প্রথম গোলটি করেন লামিন ইয়ামাল। ইংল্যান্ডের বিখ্যাত ওয়েম্বলিতে দারুণ এই জয়ের পর স্প্যানিশ উইঙ্গার জানান, পরিস্থিতি অনুযায়ী কৌশল বদলে তারা দ্রুত পাল্টা আক্রমণ (কাউন্টার-অ্যাটাক) পরিচালনা করতেও সমান পারদর্শী।
'কোচ আমাদের সবসময় উঁচুতে উঠে (হাই প্রেস) ডিফেন্ডারদের ওপর চাপ তৈরি করার পরামর্শ দেন, যেন আমরা বলের নিয়ন্ত্রণ কেড়ে নিতে পারি। আমি সেটাই করার চেষ্টা করেছি। সবসময় নিজের সেরাটা দিয়ে দলকে সাহায্য করি। কখনো কখনো মনোযোগ হারায় ঠিকই, তবে মাঝেমধ্যে প্রতিপক্ষের থেকে বল চুরি করে একাই সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাই এবং গোল করতে সক্ষম হই।'
ইংল্যান্ডের আক্রমণের মুখে কৌশল পরিবর্তন নিয়ে ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড যোগ করেন, "প্রতিপক্ষের পায়ে বল থাকলেও আমরা বিচলিত হই না। কারণ আমাদের দলে খুব দ্রুতগতির খেলোয়াড় রয়েছে এবং আমরা ভালো কাউন্টার-অ্যাটাক করতে জানি। প্রতিটি ম্যাচে কার কী ভূমিকা, সেটা স্পষ্ট জানা থাকা জরুরি এবং আমরা তা ভালোভাবেই জানি।"
এই ম্যাচে আগে এক সাক্ষাৎকারে বিশ্বকাপে গোল করা প্রসঙ্গে ইয়ামাল বলেছিলেন,
ইংল্যান্ডকে হারিয়ে স্পেন প্রমাণ করলো কেনো তারা বিশ্ব সেরা