রাণীশংকৈলে পৃথক ঘটনায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক 

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পৃথক ঘটনায় দুই শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের কলিগাঁও ও লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

মামলা সূত্রে জানা যায়, কলিগাঁও গ্রামের ১২ বছর বয়সী এক শিশুকে মোবাইল ফোনে নাটক দেখানোর কথা বলে নিজ বাড়িতে ডেকে নেয় একই গ্রামের মনসুর রহমান ওরফে মোশাররফ মোড়ল (৬৫)। বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। 

পরে শিশুটি পরিবারের কাছে বিষয়টি জানালে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা মোশাররফকে কলিগাঁও গ্রামের ক্লাবের মোড়ে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। রাতে শিশুটির বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন।

অন্যদিকে, পদমপুর হাজিপাড়া গ্রামের এনামুল হক (৫৫) ৯ বছরের এক শিশুকে মসজিদের টয়লেটে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় অন্য একটি শিশু বিষয়টি দেখে ফেললে এনামুল পালিয়ে যান। এ ঘটনায় রাতেই ধর্ষণচেষ্টার মামলা করা হয়েছে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, পৃথক ঘটনায় দুটি মামলা হয়েছে। ৬৫ বছর বয়সী এক আসামিকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। অপর মামলার আসামি এনামুল পলাতক রয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত