স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) তারিখে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ।

সভায় পরিচালনা পর্ষদের সদস্য মো. জাহেদুল হক, বেদৌরা আহমেদ সালাম, ফারজানা সুলতানা, মো. সাহেদুল আলম, মো. লাফিজুল হক, রিয়াদ মাহমুদ চৌধুরী এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান এফসিএস এবং স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের সিইও মোহসীন হাওলাদার উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত