ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ২০৩৬

চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৩৩ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ৭৩০ জন।

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৩৩ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ৭৩০ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দুজন এবং ঢাকা দক্ষিণে একজন। এছাড়া চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মোট ৮ জন মারা গেছেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত