চৌদ্দগ্রাম বাজারে আগুন, কোটি টাকার ক্ষতি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে ‘বনফুল ডিপার্টমেন্টাল স্টোর’ নামের একটি সুপারশপে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত এক কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টায় সুপারশপটির ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

দোকানের মালিক ফয়সাল জানান, সোমবার সকালে আগুনের খবর পেয়ে তিনি দোকানে আসেন। এসে দেখেন ভেতরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, আগুনের ভয়াবহতায় কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি। তার দাবি, আগুনে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, সোমবার সকাল ৯টায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ সর্বাধিক পঠিত