সারা দেশে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১,২২১ জন সন্দেহভাজন এবং ১২৮ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৩০ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ২২১ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ১২৮ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে চারজনের।
আরও জানা যায়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশজুড়ে হামের সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯১ হাজার ৭৩১ জনে। এর মধ্যে এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৫১০ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকায়, ৪৬৬ জন। চট্টগ্রামে ২৬২, সিলেটে ১৬৭, বরিশালে ১৪৫, ময়মনসিংহে ৭২, খুলনায় ৬৬, রাজশাহীতে ৩৩ এবং রংপুরে ১০জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং ময়মনসিংহে একজন করে সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে।
২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯