ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম না মানায় ম্যানচেস্টার সিটিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ১১৫টি অভিযোগের মধ্যে ১১৪টিতেই তারা দোষী প্রমাণিত হয়েছে। ২০০৯ থেকে ২০১৮—এই ৯টি মৌসুমে সিটি কৃত্রিমভাবে মিথ্যা ও ভুয়া চুক্তি বানিয়ে ক্লাবের আয় প্রায় ৮৩০ মিলিয়ন পাউন্ড বেশি দেখিয়েছিল এবং খরচ কম দেখিয়েছিল। একটি স্বাধীন কমিশনের তদন্ত কাজেও তারা সহায়তা করেনি।
এমন রায়ের পর প্রিমিয়ার লিগের বর্তমান শীর্ষ দলটি জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। আগামী ২ অক্টোবরের মধ্যে তাদের আপিল দায়ের করতে হবে। সিটির সিইও ফেরান সোরিয়ানো এই তদন্ত প্রক্রিয়াকে প্রিমিয়ার লিগের একটি "চক্রান্ত" হিসেবে আখ্যা দিয়েছেন।
লিগ কর্তৃপক্ষ মঙ্গলবার এই বিষয়টি নিশ্চিত করার পর নীরবতা ভাঙলেন দলটির সাবেক কোচ পেপ গার্দিওলা। এমন পরিস্থিতিতে ইনস্টাগ্রামে একটি বার্তার মাধ্যমে বিশ্বজুড়ে থাকা সিটির সমর্থকদের উদ্দেশ্যে গুয়ার্দিওলা লেখেন, "আমি বিশ্বজুড়ে প্রতিটি ম্যানচেস্টার সিটি সমর্থককে জানাতে চাই, আমি আগের যেকোনো সময়ের চেয়ে এখন আরও বেশি আপনাদের পাশে আছি। আমি সবসময় আমার ক্লাব, মালিক, চেয়ারম্যান, ফেরান, খেলোয়াড়, স্টাফ, এনজো এবং আমাদের অনন্য সমর্থকদের পেছনে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও থাকব। পরিষ্কারভাবে বলতে চাই—আমরা একসাথে এই কঠিন সময় পার করব।"
মেসির পর কে পাবেন আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি?