বহুল বিতর্কিত পান মশলার বিজ্ঞাপনচিত্রে মডেলিং করা বলিউডের তিন তারকা শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফকে নোটিশ পাঠান মহারাষ্ট্রের খাদ্য সুরক্ষা প্রধান তুকারাম। নোটিশে ‘বিমল এলাইচি’র বিজ্ঞাপনে তাদের ভূমিকার ব্যাখ্যা চাওয়া হয়। তিন তারকাকেই অবিলম্বে এই বিজ্ঞাপনের প্রচার থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেও প্রচারমূলক সমস্ত পোস্ট সরিয়ে নেওয়ার কথাও উল্লেখ করা হয়।
এফডিএ’-এর বক্তব্য ছিল, এই বিজ্ঞাপনটি ‘বিমল’ ব্র্যান্ডের সঙ্গে দর্শকের একটা গভীর সংযোগ তৈরি করেছে। ফলস্বরুপ মহারাষ্ট্রে পরোক্ষভাবে এই পান মশালার প্রচার হচ্ছে। ‘বিমল এলাচি’ নামটি এমনভাবে ব্যবহৃত হচ্ছে যা গ্রাহকদের কাছে অত্যন্ত বিভ্রান্তিকর। তিন তারকার বিজ্ঞাপনে পান মশলার ব্র্যান্ডকেই প্রচারের আলোয় আনা হচ্ছে। দেড় মাস পর বুধবার (৩০ সেপ্টেম্বর) সেই নোটিশের জবাব দিলেন তিন তারকা।
অভিনেতাদের মতে, স্রেফ এলাচের বিজ্ঞাপনের চুক্তি ছিল, যা তামাকজাত দ্রব্য নয়। ফলে এই তিন অভিনেতাকে আদৌ তামাকের প্রচারের দায়ে অভিযুক্ত হিসাবে গণ্য করা উচিত কিনা সেই নিয়ে যথেষ্ট সংশয়ের অবকাশ রয়েছে। অন্যদিকে তুকারামের হুঁশিয়ারি, তারকা হোন বা সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কেউই আইনের উর্ধ্বে নন। যারা তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করেন, তাদেরও দায় নিতে হবে, স্রেফ উৎপাদনকারীকে দোষ দিলে চলবে না। তুকারাম মনে করিয়ে দিয়েছেন, যারা তামাকজাত পণ্যের প্রচার করবেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। কিন্তু শাহরুখরা কি আদৌ তামাকজাত পণ্যের প্রচার করছিলেন কি?
‘কিং’ নিয়ে ধোঁয়াশা কাটালেন শাহরুখ খান
মারামারি করতে গিয়ে আহত অজয় দেবগন!