শেষ হয়ে যাচ্ছে ‘কফি উইথ করণ’

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পিএম

দীর্ঘ ২২ বছর ধরে দর্শকের মনোরঞ্জন করে আসছে বহুল আলোচিত টিভি সেলিব্রিটি শো ‘কফি উইথ করণ’।  এবার এই সফরের শেষ হওয়ার আভাস। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তায় করণ জোহর ঘোষণা করলেন, অনুষ্ঠানের নবম সিজনই হবে শেষ সিজন। 

অনুষ্ঠানের শেষ সিজনের ঘোষণা করতে গিয়ে করণ ফিরে যান ২০০৪ সালে। তার কথায়, সেই সময় বাবা যশ জোহরকে জানিয়েছিলেন, তিনি একটি টক শো হোস্ট করতে চান। সেখানে দু’জন তারকাকে নিয়ে খোলামেলা আড্ডা দেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। করণের সেই প্রস্তাব শুনে যশ জোহর নাকি প্রশ্ন করেছিলেন, বন্ধুদের ডেকে গল্প করলে তার জন্য আবার কে টাকা দেবে! সেই কথোপকথনের পরই শুরু হয় করণের স্বপ্নের পথচলা। ২০০৪ সালের আগস্টে প্রথম এপিসোডের শুটিং করেন তিনি। 

শেষ সিজনের ঘোষণা করতে গিয়ে করণ জানিয়েছেন, কিছু সফর পরিকল্পনা করে শেষ করতে হয় না। একটা সময় নিজের ভিতর থেকেই বুঝতে হয় যে এ বার তাকে ছেড়ে দেওয়ার সময় এসেছে। ‘কফি উইথ করণ’ তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল বলেও জানিয়েছেন করণ।

সর্বশেষ সর্বাধিক পঠিত