আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের বিরুদ্ধে নিজের মা ও প্রবাসী অধ্যাপক ভাইকে নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখার অভিযোগ রয়েছে। গতকাল বুধবার ঢাকা জজকোর্টে কোর্ট রিপোর্টার অ্যাসোসিয়েশনের কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তুরিন আফরোজের প্রবাসী ভাই অধ্যাপক শাহনেওয়াজ আহমেদ শিশির। তিনি অভিযোগ করেন, উচ্চ আদালতের রায়ের পরও নিজের বাড়িতে অবরুদ্ধ তিনি ও তার বৃদ্ধ মাতা সামসুন নাহার তসলিম। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি করেছেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নিজের সাড়ে ৭ কাঠা জমির ওপর করা ৬ তলা বাড়ির মধ্যে ৮ ফুট বাই ৮ ফুট একটি ঘরে সিকিউরিটি গার্ড ও কেয়ারটেকারের সঙ্গে গাদাগাদি করে অবরুদ্ধ জীবনযাপন করছেন। সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা দিয়ে তাদের প্রতি মুহূর্তের গতিবিধি পর্যবেক্ষণ করে মানসিক নিপীড়ন চালানো হচ্ছে। শিশির অভিযোগ করেন, কারারুদ্ধ তুরিন আফরোজ কেন্দ্রীয় কারাগার থেকেই কলকাঠি নাড়ছেন। নিজের ১৯ বছরের কন্যাকে জঘন্য রাজনৈতিক ও ব্যক্তিগতস্বার্থে ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, তুরিন আফরোজের একটি সন্ত্রাসী চক্রটি প্রকাশ্যে ভয়ভীতি দেখিয়ে ধৃষ্টতার সঙ্গে বলছে, আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী দেশে এসে শপথ নিলে তখন এই বাড়ি থেকে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে বলেও হুমকি দিচ্ছে বলে জানান সংবাদ সম্মেলনে।
তুরিন আফরোজের বিরুদ্ধে ভাইয়ের বাড়ি দখলের অভিযোগ
আদালত প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ এএম
দেশ রূপান্তর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০