অগ্রণী ব্যাংক শ্রীনগর শাখা

কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা, সেই ব্যাংককর্তা গ্রেপ্তার

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৮:০০ এএম

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা অগ্রণী ব্যাংক শাখায় গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে লাপাত্তা হওয়া কর্মকর্তা শরীফুজ্জামান সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে তাকে শ্রীনগর থানা আমলি আদালতে নেওয়া হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার শুনানি শেষে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে আত্মগোপনে চলে যাওয়ার এক সপ্তাহ পর গত মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুরের মধ্য পাইকপাড়া এলাকা থেকে ওই ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ১ লাখ ৪৫ হাজার ২০০ টাকা, তিনটি মোবাইল ফোন সেট, একটি চেকবই, দুটি এটিএম কার্ড ও ব্যাংকের লকারের একটি চাবি উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত শরীফুজ্জামান সোহাগ ব্যাংকের শ্রীনগর বাজার শাখায় সিনিয়র সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত