ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পিএম

ঝিনাইদহের কালিগঞ্জ ও মহেশপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কালীগঞ্জ পৌরসভার সাব রেজিস্টি অফিসের সামনে ও মহেশপুরে উপজেলার কুল্লাপাড়ায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক আ স ম আব্দুস সামাদ ও ভ্যান চালকমামুন হোসেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক আ স ম আব্দুস সামাদ মোটরসাইকেলে করে অফিসে যাচ্ছিলেন। পথে সাব রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছালে খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে অপর একটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে আব্দুস সামাদ ও ইজিবাইক চালক নূর হোসেন গুরুতর আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুস সামাদকে মৃত ঘোষণা করে। আহত ইজিবাইক চালককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী জানান, খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা গেলে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। 

এছাড়া মহেশপুর উপজেলার কুল্লাপাড়া গ্রামের মসজিদের সামনে ইট ভাটার মাটি টানা ট্রাক্টরের ধাক্কায় মামুন হোসেন নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও তিনজন। তাদেরকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনায়স্থলে পুলিশ পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত