আইল্যান্ডে ধাক্কা অটোরিকশার ভাঙা কাঁচে চালক নিহত

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৭:১০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে সাইফুল ইসলাম কালু নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের সাত পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম কালু (২৪) উপজেলার ধরখার এলাকার মৃত সেতু মিয়ার ছেলে।

হাটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রোকন জানান, সকালে সাইফুল ইসলাম নিজেই অটোরিকশা চালিয়ে তন্তর বাজার থেকে ধরখার বাজারের দিকে যাচ্ছিলেন। পথে সাত পুকুরপাড় এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দেয়। এতে অটোরিকশার সামনের কাঁচ ভেঙে  একটি অংশ তার গলায় ঢুকে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত