বাগেরহাটে সাবেক ইউপি সদস্য-গৃহবধূর মরদেহ উদ্ধার

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পিএম

বাগেরহাটে ফকিরহাট ও চিতলমারী উপজেলায় শেখ মুজিবর রহমান নামে সাবেক এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও রহিমা আক্তার আশা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) এই দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৃতরা হলেন শেখ মুজিবুর রহমান (৮০) ফকিরহাট উপজেলার পাগলা দেয়াপাড়া গ্রামের বাসিন্দা ও উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এবং চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামের কাশেম তালুকদারের স্ত্রী রহিমা আক্তার ।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, বাগেরহাটের পৃথক দুটি উপজেলা থেকে সাবেক এক ইউপি সদস্য ও এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে ফকিরহাট উপজেলা সদর ইউনিয়ন পরিষদের পাগলা দেয়াপাড়া গ্রামের বাড়ির বিছানা থেকে সাবেক ইউপি সদস্য শেখ মুজিবর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার বাড়িতে কেউ ছিল না।

তিনি বলেন, বৃহষ্পতিবার সন্ধ্যায় চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রাম থেকে গলায় ফাস দেওয়া ঘরের আড়ায় ঝুলে থাকা অবস্থায় গৃহবধূ রহিমা আক্তার আশার মরদেহ উদ্ধার করে পুলিশ। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত