৩ ঘণ্টা পর সিলেটের ট্রেন যোগাযোগ স্বাভাবিক

শুক্রবার দুপুর ২টার দিকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বনাঞ্চল অতিক্রম করার সময় হঠাৎ ট্রেনের বগি সংযোগকারী হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

 

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পিএম

তিন ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টা ২০ মিনিট পরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে পড়ে থাকা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ছয়টি বগি উদ্ধার করার পর রেল চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গৌড়প্রসাধ দাস পলাশ বলেন, হুক ছিঁড়ে বগি বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাময়িক সমস্যা তৈরি হয়েছিল। তবে উদ্ধারকারী দল দ্রুত কাজ শেষ করে বগিগুলো পুনর্সংযুক্ত করায় ৩ ঘণ্টা সিলেটের পথে রেল চলাচল বন্ধ থাকার পর বিকাল ৫টা ২০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে শুক্রবার দুপুর ২টার দিকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বনাঞ্চল অতিক্রম করার সময় হঠাৎ ট্রেনের বগি সংযোগকারী হুক ছিঁড়ে যায়। এতে ট্রেনের পেছন দিকের ৭টি যাত্রীবাহী বগি বনের ভেতরেই মূল অংশ থেকে আলাদা হয়ে দাঁড়িয়ে পড়ে এবং বাকি ৯টি বগি ইঞ্জিনসহ কিছুটা সামনে চলে যায়। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

 

 

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত