গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের ধাক্কায় রিপন বেপারী (৪০) নামে এক বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার রিশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন বেপারী উপজেলার গেড়াখোলা গ্রামের রোবত বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রিপন বেপারী বাইসাইকেল যোগে মুকসুদপুর উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে গোপালগঞ্জগামী ইমাদ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত রিপন বেপারীকে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ মামুন ঘটানর সত্যতা নিশ্চিত করে বলেন,আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।