ছাত্রলীগ নেতার বাড়ির সামনে বস্তায় ককটেল সদৃশ বস্তু সন্ধান

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পিএম

গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি সামনে ডজনখানেক ককটেল সদৃশ বস্তুর সন্ধান মিলেছে। পরীক্ষা-নিরক্ষার জন্য বোম ডিসপোজাল ইউনিটের খবর দেওয়া হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে গুটিয়ার আন্ধারুল এলাকায় ছাত্রলীগ নেতা হৃদয়ের বাড়ির সামনে ককটেল সদৃশ বস্তুগুলোর সন্ধান পাওয়া যায়।   

পুলিশ ও এলাকাবাসী জানায়, গুটিয়ার আন্ধারুল এলাকায় ছাত্রলীগ নেতা হৃদয়ের বাড়ির সামনে সকালে ডজনখানেক সদৃশ ককটেল দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এরপর থেকেই ওই পুরো এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে। বস্তুগুলোর শনাক্ত করার জন্য বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

পশ্চিম থানার উপপরিদর্শক (এস আই) মেহেদী হাসান বলেন, আমরা পুরো এলাকাটি ঘিরে রেখেছি। মানুষের মালের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি। ককটেল নাকি অন্য কিছু এখনই জানা যাচ্ছে না৷

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, ককটেলের মতো দেখতে দশ-বারটি বস্তু দেখা গেছে। আমরা ধারণা করছি এটি ককটেল হবে। তবে এটি শনাক্ত করার জন্য বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছে।

 

 

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত