বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পিএম

দিনাজপুরের বিরামপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।

শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিরামপুর বড় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

টুর্নামেন্টের উদ্বোধক ও বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বেলুন ও কবুতর উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিরামপুর বড় মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সবাইকে নিয়মিত মাঠে এসে খেলা উপভোগ করার আহ্বান জানান। তিনি বলেন, দিনাজপুর-৬ আসন থেকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ফুটবলার তৈরি হবে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

টুর্নামেন্টে দিনাজপুর-৬ নির্বাচনী এলাকার বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা থেকে মোট ২৬টি দল অংশগ্রহণ করবে। এ আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত