তিতাসে আ.লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পিএম

কুমিল্লার তিতাস উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান ভুইঁয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেছেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার সদরের কড়িকান্দি গ্রামের নিজ বাগি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইদুর রহমান ভূঁইয়া ওই এলাকার বাসিন্দা ও তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওসি মো. মমিরুল হক জানান, ২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহার নামীয় আসামি ছাইদুর রহমান। ওই মামলায় গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে শনিবার রাতে নিজ এলাকা থেকে আসামি ছাইদুর রহমান গ্রেপ্তার করা হয়। রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত