এই ধূসর সন্ধ্যায় হৃদয় ভর্তি কুয়াশা নিয়ে
মিশে যাচ্ছি অরণ্যে,
আলোহীন এত রঙ, এত গোপন কান্নার ঢেউ
বুকের ভেতর ছলাৎ করে ওঠে
বারবার শুধু জেগে উঠে ভাবি, হয়তো একদিন
বুক চাপা নৈঃশব্দ্যের দেয়াল ভেঙে
মৃত্যুকে খুব কাছ থেকে করে যাব গোপন নিবেদন—
হে ক্লান্ত হাহাকার, আমায় অসংখ্য শব্দ দাও!
কেন অকারণে বেদনার বিষাক্ত সমুদ্রে
আমার চিৎকারের গলা চেপে ধরছো?
কবিতা
শব্দের প্রার্থনা
আবির হাসান
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পিএম
অলংকরণ : কাজী যুবাইর মাহমুদ
এ সম্পর্কিত আরও পড়ুন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০