রাঙ্গুনিয়ায় খাল থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পিএম
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সুরমা খাল থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
রবিবার (৪ অক্টোবর) উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকার একটি সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 
স্থানীয় বাসিন্দারা জানান, ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন ও আশপাশের এলাকায় ঘুরে বেড়াতেন। গত দুই থেকে তিন দিন তাকে এলাকায় দেখা যায়নি। স্থানীয় লোকজন খালে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি থানায় নেওয়া হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সর্বশেষ সর্বাধিক পঠিত