বিসিআইসির চেয়ারম্যানের দায়িত্বে বাবুল মিঞা

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২১ এএম

অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি) চেয়ারম্যান হিসেবে গত ১ অক্টোবর যোগদান করেছেন। মো. বাবুল মিঞা ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। তিনি বিভিন্ন জেলায় সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক পদে মাঠ প্রশাসনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে কেন্দ্রীয় প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বিসিআইসিতে যোগদানের আগে পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তি।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত