লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২৩ এএম

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে আগামীকাল মঙ্গলবার প্রথমবারের মতো ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি করা হবে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ লটারি অনুষ্ঠিত হবে। লটারি কার্যক্রমে মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান উপস্থিত

থাকবেন। গতকাল রবিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোর জন্য নির্ধারিত পদগুলোতে দেশের বিভিন্ন জেলার সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত সাব-রেজিস্ট্রারদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বদলি করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনসাধারণের সম্পত্তি নিবন্ধন-সংক্রান্ত সেবা আরও সহজ, সুশৃঙ্খল ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে সাব-রেজিস্ট্রি অফিসগুলোর কার্যক্রমে প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার ও শৃঙ্খলা নিশ্চিত করতে লটারির মাধ্যমে এই বদলি কার্যক্রম চালু করা হচ্ছে। রেজাউল করিম দেশ রূপান্তরকে বলেন, ‘সাব রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে মন্ত্রণালয়ের ইতিহাসে এই প্রথম লটারির মাধ্যমে বদলি প্রক্রিয়া শুরু হচ্ছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত