৪৯তম বিশেষ বিসিএসে ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন 

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪০ এএম

৪৯তম বিশেষ বিসিএসের (শিক্ষা) মাধ্যমে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে পিএসসি। গতকাল সোমবার রাতে এ প্রজ্ঞাপন জারি করা হয়। বাদপড়া বাকিদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে ৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা প্রার্থীদের মধ্যে ৫৭ জন পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়েন। এ ঘটনায় চাকরিপ্রার্থী ও বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের কারণে প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।

সর্বশেষ সর্বাধিক পঠিত