দুর্গাপূজা উপলক্ষে পেছাল ১১ দলের লংমার্চ

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪০ এএম

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণসহ সাত দফা দাবিতে ঘোষিত তৃতীয় লংমার্চের তারিখ পরিবর্তন করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আগামী ১০ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গাপূজার বিষয়টি বিবেচনায় নিয়ে তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল সোমবার ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সভায় সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। সকাল ৮টায় লংমার্চের গাড়িবহর পদ্মা সেতু হয়ে কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করবে। প্রায় ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কুষ্টিয়া জেলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত