দুর্গাপূজার ছুটি ৫ দিন শুরু ২০ অক্টোবর

৭ নভেম্বর জাতীয় দিবস

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ এএম

সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব দুর্গাপূজায় এবারে ছুটি পাওয়া যাবে ২০ থেকে ২২ অক্টোবর এবং পরবর্তী শুক্র-শনিবার মিলিয়ে মোট ৫ দিন। তবে ১৭ অক্টোবর (শনিবার) সব সরকারি অফিস খোলা রাখতে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে। গতকাল সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর ২০২৬ তারিখ ছুটি থাকবে এবং আগামী ১৭ অক্টোবর ২০২৬ তারিখে অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

দুর্গাপূজা উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির ওই তারিখ পুনর্নির্ধারণ প্রস্তাব অনুমোদন করা হয়।

এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত