দুমকিতে ৩৫০ পিস ইয়াবাসহ যুবক আটক

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পিএম

পটুয়াখালীর দুমকিতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টায় লেবুখালী টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে এ অভিযান চালানো হয়।

আটককৃত যুবকের নাম মো. ইলিয়াস খাঁ (২৮)। তিনি পটুয়াখালী সদর উপজেলার কিসমত মৌকরন গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মুছা খাঁ ও মাতা হাজেরা বেগম।

পুলিশ জানায়, দুমকি থানার এএসআই (নিরস্ত্র) মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহভাজন হিসেবে ইলিয়াসকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। এ ঘটনায় দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (এফআইআর নং-০৩) দায়ের করা হয়েছে।দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন মাদক কারবারি আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কোর্টে সোপর্দ করা হবে বলে তিনি জানান ।




সর্বশেষ সর্বাধিক পঠিত