কুড়িগ্রাম সীমান্তে ইয়াবাসহ ২ জন আটক

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পিএম

কুড়িগ্রামের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, প্যান্ট পিস, ওষুধসহ বিভিন্ন চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজিবি জানায়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে দুইজনকে আটক করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ভারতীয় ইয়াবা ট্যাবলেট, প্যান্ট পিস, ওষুধসহ বিভিন্ন চোরাচালানের মালামাল। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি বলেন, সীমান্ত অপরাধ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত