শিবালয়ের শিক্ষক হাবিবুরের জাতীয় স্বীকৃতি

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পিএম

জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে সম্মাননা পেয়েছেন মানিকগঞ্জের শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. হাবিবুর রহমান। বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা মেডেল, সনদ ও দুই লাখ টাকার পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে দেশের বিভিন্ন পর্যায়ের ১০২ জন শিক্ষককে ‘গুণী শিক্ষক’ সম্মাননা দেওয়া হয়। জেলা ও উপজেলা পর্যায়ে বাছাই শেষে বিভিন্ন ধাপ পেরিয়ে জাতীয় পর্যায়ে নির্বাচিত হন হাবিবুর রহমান।

সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের একাডেমিক ফলাফলের পাশাপাশি তাদের চিন্তাশক্তি, সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ বিকাশে ভূমিকা, পেশাগত দক্ষতা, নিষ্ঠা এবং দীর্ঘদিনের অবদানের বিষয়গুলো বিবেচনায় নিয়ে তাঁকে এই সম্মাননার জন্য নির্বাচিত করা হয়।

২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন হাবিবুর রহমান। ৩৪তম বিসিএসের মাধ্যমে শিক্ষকতা পেশায় আসা এই শিক্ষক বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ইতিহাস, ভূগোল, পৌরনীতি ও অর্থনীতি পড়াচ্ছেন।

মাগুরা জেলার সন্তান হাবিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে বিএসএস (অনার্স) পরীক্ষায় ৪-এর মধ্যে ৩.৬৭ এবং এমএসএস পরীক্ষায় ৩.৮০ সিজিপিএ অর্জন করেন। বর্তমানে একই বিভাগে এমফিল গবেষণায় যুক্ত রয়েছেন। তার গবেষণার বিষয়গুলোর মধ্যে রয়েছে গণতান্ত্রিক রূপান্তর, রাজনৈতিক প্রতিষ্ঠান ও নির্বাচনী ব্যবস্থা। দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তার গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

শিক্ষকতার বাইরে সামাজিক ও আন্তর্জাতিক বিভিন্ন কার্যক্রমেও যুক্ত ছিলেন হাবিবুর রহমান। ২০১১-১২ সালে তিনি ঊইখ-উটঅঅ ওহংঢ়রৎধঃরড়হ অধিৎফ লাভ করেন। ২০১৪ সালে আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত ঙহব ণড়ঁহম ডড়ৎষফ ঝঁসসরঃ-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ‘বাঁধন’-এর সঙ্গেও যুক্ত ছিলেন।

জাতীয় পর্যায়ের এই স্বীকৃতি সম্পর্কে হাবিবুর রহমান জানান, একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, একটি প্রজন্মের চিন্তা, মূল্যবোধ ও ভবিষ্যৎ নির্মাণ করেন। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক গুণে সমৃদ্ধ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতাই আমার লক্ষ্য।

শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুকমান হোসেন জানান, হাবিবুর রহমানের এই অর্জন বিদ্যালয়ের জন্য গর্বের। বিদ্যালয় থেকে বাছাই হয়ে বিভিন্ন ধাপ পেরিয়ে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ায় তাঁরা আনন্দিত ও গর্বিত।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. আমীর হোসেন জানান, বিভিন্ন পর্যায়ে যাচাই-বাছাইয়ের পর হাবিবুর রহমানের যোগ্যতা ও প্রোফাইল বিবেচনায় নিয়ে তাঁকে জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত করা হয়েছে। তাঁর এই অর্জন মানিকগঞ্জের জন্যও গর্বের।

সর্বশেষ সর্বাধিক পঠিত