আরব্য রজনীর কালজয়ী রূপকথা অবলম্বনে মঞ্চনাটক ‘আলাদিন’ পরিবেশন করছে সানিডেইল মিডল স্কুলের শিক্ষার্থীরা। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় থিয়েটার হলে আজ ৯ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭টায় নাটকটির দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গতকাল নাটকটির সফল উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ মিস জেবুন্নেসা মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ও মিজানুর রহমান মিতুলের নির্দেশনায় এটি মঞ্চস্থ হচ্ছে। প্রদর্শনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নির্দেশক আবুল হায়াত এবং নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদ। নাটকটিতে অভিনয়, সংগীত ও নৃত্যের মাধ্যমে আলাদিন, জেসমিন ও জিনের জাদুকরী গল্প তুলে ধরেছে তরুণ শিক্ষার্থীরা। আলাদিন চরিত্রে সামিউ মামুন জাঈম, জেসমিন চরিত্রে নাদিয়া আফরিন এবং জিনি চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ আয়ান আবদুল্লাহ। নাচ, গান ও অভিনয়ের সমন্বয়ে নাটকটি দর্শকের মন জয় করে।
শিল্পকলায় সানিডেইলের নাটক ‘আলাদিন’
কীর্তনখোলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৪ এএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৪ এএম
শিল্পকলায় সানিডেইলের নাটক ‘আলাদিন’
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০