নবীনদের উদ্দেশে আইজিপি

অ্যাম্বাসেডর হিসেবে জনতার পাশে দাঁড়াতে হবে

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০০ এএম

পুলিশিংকে একটি সেবা ও চ্যালেঞ্জ উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থান-পরবর্তী সমাজ ও রাষ্ট্রের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত বিভিন্ন ইউনিটে পদায়িত ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের (এএসপি) যোগদানপূর্ব দিকনির্দেশনামূলক সম্মেলনে এসব বলেন আইজিপি।

আলী হোসেন ফকির বলেন, সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আগামী দিনের টেকসই ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে নবীন পুলিশ কর্মকর্তাদের। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের পর বর্তমান সরকার বিপুল জনআকাক্সক্ষা সামনে রেখে দায়িত্ব পালন করছে। বর্তমান বাস্তবতায় পুলিশকে পথচলার নতুন পথরেখা নির্মাণ করতে হয়েছে, যা জনপ্রত্যাশা, মানবাধিকার, নারী, শিশু ও বয়স্ক নাগরিকদের প্রতি সংবেদনশীল। তিনি বলেন, নবপদায়িত পুলিশ কর্মকর্তাদের নবউদ্যম ও অঙ্গীকার নিয়ে জনপ্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত