অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন সময়ের চর্চিত মডেল-অভিনেত্রী তানজিন তিশা। তিনি শোরুম উদ্বোধন করতে মানিকগঞ্জে যাচ্ছিলেন। যাত্রাপথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়ি। তবে বড় ধরনের কোনো সমস্যায় পড়তে হয়নি তাকে। দুর্ঘটনার পর মানিকগঞ্জে না গিয়ে ঢাকায় ফিরে এসেছেন তিনি। শনিবার (১০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে দুর্ঘটনার বিষয়টি জানান তানজিন তিশা। সেখানে তিনি লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’
তিশার এই পোস্টের পর তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী। তবে জানা গেছে, দুর্ঘটনায় বড় ধরনের কোনো সমস্যায় পড়েননি তানজিন তিশা। পরে মানিকগঞ্জের যাত্রা বাতিল করে ঢাকায় ফিরে আসেন।
ব্যবসায় নামছেন তানজিন তিশা