আবুধাবি টেস্ট জিততে শেষ দিনে আফগানিস্তানের আরো ৭ উইকেট চাই বাংলাদেশের। অন্যদিকে আফগানিস্তানকে জিততে করতে হবে আরো ৩৪৭ রান। ৪৪৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৩২ রান তুলেছে স্বাগতিকরা।
আজ বাংলাদেশের হয়ে সকালটা শুরু করেছিলেন লিটন দাস মেহেদী হাসান মিরাজ। লিটন দাস ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির পর আউট হয়ে গেলে ১৫৯ রানের জুটি ভাঙে। ৭ উইকেটে ৩৭২ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
৪৭৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশি পেসারদের তোপের মুখে পড়ে আফগান টপ অর্ডার। দলীয় রান মাত্র ৩ থাকা অবস্থায় প্রথম আঘাত হানেন পেসার ইবাদত হোসেন। নিজের প্রথম বলেই আফগান ওপেনার আবদুল মালিককে (২) লিটন দাসের গ্লাভস বন্দি করেন তিনি। এই উইকেটের মাধ্যমে টেস্ট ক্রিকেটে নিজের ৫০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন ইবাদত।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪৬
আফগানিস্তান ১ম ইনিংস: ২৪০
বাংলাদেশ ২য় ইনিংস: ৩৭২/৭ ডিক্লে. (লিটন দাস ১০২, শান্ত ৮২, মুশফিক ৮১, মিরাজ ৫২*)
আফগানিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ৪৭৯) ৫০ ওভারে ১৩২/৩ (মালিক ২. আতাল ৩৫*, শাহিদউল্লাহ ১৯, রেহমাত ৫১, শাহিদি ১৯*; হাসান ১২-০-৩১-১, এবাদত ১০-২-৩২-২, মিরাজ ৭-০-৩১-০, তাইজুল ১৫-৪-২৪-০, নাঈম ৬-১-১০-০)