মিরসরাইয়ে হত্যাচেষ্টার মামলায় বহিস্কৃত জামায়াত নেতা সাইদুল কারাগারে

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে হত্যাচেষ্টার মামলায় আদালতে জামিন নিতে এলে জামায়াতের যুব বিভাগ থেকে বহিস্কৃত সাইদুল ইসলামকে (৩৮) কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর  ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহতাসিন বিল্লাহ জামিনের আবেদন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ মিরসরাই পৌরসভার নাজিরপাড়া এলাকায় ছাবিদ আলী মিস্ত্রি বাড়ির সুফিয়া খাতুন নিজ বসতঘরে ক্যামরা লাগানোর সময় বাধা দেন সাইদুল। পরে অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে ও শ্লীতাহানী করে সে। এ ঘটনায় সাইদুলসহ অজ্ঞাত কয়রকজনসহ ৮ জনকে আসামি করে মিরসরাই থানায় (মামলা নং: ১১) দায়ের করেন ভূক্তভোগী সুফিয়া খাতুন।

মিরসরাই থানার (উপ পরিদর্শক) মামলার তদন্ত কর্মকর্তা আজিজুল হক লিটন জানান, হত্যা চেষ্টার মামলার ঘটনার সঙ্গে সাঈদুলসহ আরো কয়েকজন জড়িত রয়েছে। বিষয়টি সুষ্ঠু ভাবে তদন্ত করে আদালতে প্রেরণ করা হয়েছে।

বাদি পক্ষের আইনজীবি এডভোকেট সায়েম হোসেন বলেন, হত্যাচেষ্টা মামলায় এজাহারনামীয় ৪ আসামী আদালতে জামিন চাইলে বিচারক ৩ জনকে জামিন দিলেও ১ নম্বর আসামী সাইদুলের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত