ফরাসি সাহিত্যের মর্যাদাপূর্ণ গঁকুর পুরস্কারের ২০২৬ সালের দ্বিতীয় বা সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে একাডেমি গঁকুর। ৬ অক্টোবর প্রকাশিত তালিকায় প্রাথমিক ১৬টি উপন্যাস থেকে আটটি জায়গা পেয়েছে।
সংক্ষিপ্ত তালিকায় রয়েছে বরিস বার্গমানের মিনোতর, সোনিয়া দেভিলের ল্য ফ্যাবুলো পিয়ানো, আনে গদারের নু অসি, ইয়ানিক এনেলের লা সোলিত্যুদ দে প্রফেসর এ ইনফিনি, ফিলিপ জেনাদার লিনকোনু দ্যু কাই দ্যু জাভেল, ক্লেমন্তিন মেলোয়ার শোজ ক্যু জ্য ক্রুয়ে পেরদ্যু, সিলভাঁ প্রুদোমের দ্য লোত্র কোতেঁ দ্যু লাক এবং অলিভিয়ে রোলাঁর লা গের এতেরনেল।
এবারের গঁকুর নির্বাচন ঘিরে শুরু থেকেই বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। প্রাথমিক তালিকায় থাকা থেলিসোঁ ওরেলিয়াঁর সেতে সা উ মুরির বইটি দ্বিতীয় তালিকা থেকে বাদ পড়েছে। বইটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় লেখা হয়েছে—এমন অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।
২০২৬ সালের ১২৪তম গঁকুর পুরস্কারের চারজন চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে ২৭ অক্টোবর। বিজয়ীর নাম ঘোষণা করা হবে ৩ নভেম্বর প্যারিসের দ্যরুয়াঁ রেস্তোরাঁয়। গত বছর পুরস্কার পেয়েছিলেন লরা মোভিনিয়ের, তার উপন্যাস লা মেজোঁ ভিদ-এর জন্য।
সাহিত্যবিশ্ব
গঁকুর পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় আট উপন্যাস
বোদরুল হেকীম
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পিএম
গ্রাফিক্স : দেশ রূপান্তর
এ সম্পর্কিত আরও পড়ুন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০