মির্জাখীল দরবার শরীফে ১৪-১৬ অক্টোবর ওরস শরীফ

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পিএম

সিলসিলাহ-ই-আলীয়াহ জাহাঁগীরিয়াহর অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র ও প্রধান মারকায মির্জাখীল দরবার শরীফে আগামী ১৪ থেকে ১৬ অক্টোবর বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনব্যাপী হজরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ আরেফুল হাই (কঃ)-এর প্রথম ওরস শরীফ ও ওফাত দিবস পালিত হবে।

এ উপলক্ষে দরবার শরীফে পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া মাহফিল, ফাতেহা পাঠ এবং তাঁর পবিত্র জীবন, আধ্যাত্মিক সাধনা ও ধর্মীয় খেদমত নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। আয়োজনে দেশ-বিদেশ থেকে আগত মুরিদান, ভক্ত, আশেকান ও ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফ দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা, আত্মশুদ্ধি, আধ্যাত্মিক সাধনা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য পরিচিত। এটি সিলসিলাহ-ই-আলীয়াহ জাহাঁগীরিয়াহর পবিত্র আস্তানা ও প্রধান কেন্দ্র। হিজরি বর্ষপঞ্জি অনুসারে এখানে সিলসিলার পূর্বসূরি পীর-মাশায়েখদের পবিত্র ওরস শরীফ পালন করা হয়।

এ ছাড়া নিয়মিত মাসিক ও দৈনিক ফাতেহা, খতমে কোরআন, খতমে গাউসিয়া, মিলাদ ও সামা মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। এসব ধর্মীয় আয়োজনে বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য ভক্ত ও অনুসারী অংশগ্রহণ করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত