জার্মান পর্যটকের চুরি যাওয়া ম্যাকবুক ফেরত দিলেন আইজিপি

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ এএম

নাটোর রেলওয়ে স্টেশনের অপেক্ষা কক্ষ থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের ল্যাপটপ (ম্যাকবুক) উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ সদরদপ্তরে আনুষ্ঠানিকভাবে ওই জার্মান পর্যটকের হাতে ল্যাপটপটি হস্তান্তর করেন আইজিপি মো. আলী হোসেন ফকির।

এ ঘটনায় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান ও উপ পরিদর্শক মোহাম্মদ শাহাদাত হোসেনকে পুরস্কার দিয়েছেন আইজিপি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

সর্বশেষ সর্বাধিক পঠিত