তিনবারের সাবেক এমপি ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহে ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর। গতকাল মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সালাহউদ্দিন আহমেদের ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন তার বাবার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। রবিন জানান, তার বাবার জানাজা আজ বুধবার বাদ জোহর শ্যামপুর কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হবে।
সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০১ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০১ এএম
সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০