দেশের জনপ্রিয় দুই রকশিল্পী মাহফুজ আনাম জেমস ও হাসানকে দীর্ঘদিন পর এক মঞ্চে গান গাইতে দেখা যাবে। এই খবরে দুই শিল্পীর ভক্ত-অনুরাগীদের মধ্যে বাড়তি উন্মাদনা বিরাজ করছে। তাদের সঙ্গে থাকছে আরো কয়েকটি জনপ্রিয় ব্যান্ডের পরিবেশনা।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক কনসার্ট। আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশন এক ফেসবুক পোস্টে জানিয়েছে, জেমসের নগর বাউল ও হাসানের আর্ক ছাড়াও কনসার্টে গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। ফলে একই আয়োজনে দেশের রক সংগীতের পরিচিত কয়েকটি ব্যান্ডের গান উপভোগ করতে পারবেন দর্শক।
এ ছাড়া গিটারিস্ট ওনি হাসান ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনায় অংশ নেবেন। পাশাপাশি একক পরিবেশনাও করবেন তিনি। কনসার্টে পারফর্ম করার কথা রয়েছে একে রাহুলেরও। আয়োজকরা জানিয়েছেন, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক অনুমতি পাওয়া গেছে। এরই মধ্যে টিকিট বিক্রিও শুরু হয়েছে।
ইউরোপ সফরে যাচ্ছেন জেমস
প্রখ্যাত সংগীতশিল্পী পাবনার আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক