জামালপুরে পাখি হত্যার অভিযোগে অটোচালক গ্রেপ্তার

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পিএম

জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত পাখি ছিঁড়ে খাওয়ার অভিযোগে ছাদুল্লাহ (৫০) নামে এক অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি বাজারে এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

পুলিশ জানায়, ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশনায় এবং মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ছাদুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, অন্য এক অটোচালকের সঙ্গে ৫০০ টাকার বাজি ধরে তিনি জীবন্ত পাখিটি ছিঁড়ে খান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি বন বিভাগের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ছাদুল্লাহ নিজের ভুল স্বীকার করে জানান, আবেগের বশে তিনি এ কাজ করেছেন। এটি তাঁর সম্পূর্ণ ভুল হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত