চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা আব্বাস

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ এএম

চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। গতকাল বুধবার রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফিরেছেন বলে জানান তার সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল।

তিনি জানান, মির্জা আব্বাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাসও রয়েছেন। এখন অনেকটাই সুস্থ স্যার।

মির্জা আব্বাস এর আগে দীর্ঘ প্রায় পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়া চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফেরেন। এরপর গত ১৬ সেপ্টেম্বর ফলোআপ চিকিৎসার জন্য মালয়েশিয়া যান মির্জা আব্বাস। তিনি মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত