কলাপাড়ায় ঘুমন্ত বাবার পাশ থেকে শিশু নিখোঁজ

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘরে ঘুমিয়ে থাকা বাবার পাশ থেকে রায়হান নামের ১০ মাস বয়সী এক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ঘুটাবাছা গ্রামে এঘটনা ঘটে।

নিখোঁজ শিশু রায়হান ওই গ্রামের রাসেল খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় জানায়, ভোরে রাসেল খান তার শিশু সন্তানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় তার স্ত্রী রুমা বেগম ঘরের বাইরে ঝাড়া মোছা ও লেপার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষন পর রুমা ঘরে গিয়ে সন্তানকে দেখতে না পেয়ে তিনি রাসেলকে ডেকে তুলেন। পরে অনেক খোঁজাখুঁজির পর সন্তানকে না পেয়ে পুকুরে সেচ এবং এলাকাজুড়ে মাইকিংয়ে নামানো হয়। শিশুটি নিখোঁজের পর স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশু নিখোঁজের ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত