এবার ‘খেলো বাংলা’র সঞ্চালক সৌরভ গাঙ্গুলি

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পিএম

রতীয় ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলি বেশ কয়েকদিন আগেই বাংলা স্যাটেলাইট টিভি চ্যানেল জি বাংলার হাত ছেড়ে স্টার জলসার সঙ্গে জুটি বেঁধেছেন। ‘দাদাগিরি’র বদলে এখন তিনি সঞ্চালনা করছেন 'বিগ বস বাংলা'র।  সবমিলিয়ে অনুষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই দুই বাংলায় বেশ সমাদৃত হচ্ছে। 

 এর মাঝেই নতুন গেম শোর খবর। 'খেলো বাংলা' নামের আরও একটি এই গেম শোয়ের সঞ্চালনাও করবেন সৌরভ গাঙ্গুলি। কিন্তু কীভাবে? তিনি আরও বর্তমানে 'বিগ বস বাংলা' -এর সঞ্চালনা করছেন। তবে কি সেখানে তার জায়গায় অন্য কেউ আসছেন? কোন চ্যানেলে আসছে এই 'খেলো বাংলা'?

না, সৌরভ গাঙ্গুলি 'বিগ বস বাংলা' ছাড়ছেন না। খেলো বাংলা আসছে স্টার জলসাতেই। তবে কবে? সেটা এখনও ঘোষণা করা হয়নি। কিন্তু যারা জিও হটস্টারে 'বিগ বস' দেখে থাকেন, তারা বিজ্ঞাপনে এই গেম শোয়ের প্রোমো দেখেছেন। আনুষ্ঠানিক ভাবে চ্যানেলের তরফে এখনও ঘোষণা না করা হলেও, 'বিগ বস' চলাকালীন বিজ্ঞাপন দেখা যাচ্ছে। 

কী থাকছে এই 'খেলো বাংলা'য়? জানা গেছে, অনুষ্ঠানটিতে দর্শকই প্রশ্ন করবেন, তারাই উত্তর দেবেন, আর বিনিময়ে পাবেন উপহার। কিন্তু কীভাবে গোটা বিষয়টা হবে সেটা স্পষ্ট নয়। এমনকি কবে থেকে এই শো আসছে সেটাও জানানো হয়নি। তবে জল্পনা অনুযায়ী এটি অনিল কাপুর সঞ্চালিত ‘ইন্ডিয়া কে টপ টপ ১ পার্সেন্ট’ -এর রিমেক হতে চলেছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত