ডিএসসিসি প্রশাসক বললেন

ক্ষমতার চেয়ে মানুষের অর্থনৈতিক সচ্ছলতা মুখ্য

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ এএম

ক্ষমতার চেয়ে মানুষের জীবনমানের পরিবর্তন এবং অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, দেশের চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের জীবনযাত্রার উন্নয়নে সবাইকে সরকারের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে হবে। গতকাল বৃহস্পতিবার রমনা কালী মন্দিরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ‘পাঁচ টাকায় পূজার বাজার’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করে প্রশাসক বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াচ্ছে। ১ টাকায় এক ডজন ডিম এবং ৫ টাকায় শাড়িসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার এই উদ্যোগ মানুষের আত্মমর্যাদা বজায় রেখে সহায়তা পাওয়ার সুযোগ তৈরি করেছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবদুস সালাম বলেন, দক্ষিণ সিটিতে ১৬৮টি ম-পে উদযাপিত হতে যাওয়া এ উৎসব যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘœ হয়, সেজন্য ডিএসসিসির পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত