মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শপথ নিলেন পাঁচ শতাধিক তরুণ।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ৩টায় ঐতিহ্যবাহী আনারপুরা খেলার মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে তৃতীয় ম্যাচের মধ্যভাগে এই শপথ নেন তরুণরা। আনারপুরা ফুটবল ফেডারেশনের প্রধান পৃষ্ঠপোষক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মাসুদ ফারুক এই ৫০০ যুবককে শপথ পড়ান।
উপজেলা ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার কাউসার আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় আজকের খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খন্দকার জালাল রীমু অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের সদস্য সচিব নাজির শিকদার, মহিউদ্দিন আহমেদ, উপজেলা যুবদল নেতা দেলোয়ার হোসেন প্রমুখ।সভাপতিত্ব করেন সমাজসেবক সিরাজুল ইসলাম মিন্টু।
জানা যায়, স্থানীয় যুব সমাজকে মাদক মুক্ত করতে এই টুর্নামেন্টের আয়োজন করে আনারপুরা ফুটবল ফেডারেশন। তাঁরা ইতিমধ্যে গ্রামকে মাদক মুক্ত ঘোষণা এবং মাদকের বিরুদ্ধে আন্দোলন ঘরে তোলেন যা ক্রমশ উপজেলাব্যাপী ছড়িয়ে পড়ছে।
এ বিষয়ে মুহাম্মদ মাসুদ ফারুক বলেন, আমরা আজ শপথ গ্রহণ করলাম,আমরা মাদক গ্রহণ করবো না,মাদককে প্রশ্রয় দিব না, কলশী গ্যাং,জুয়া, সন্ত্রাস ও সব ধরণের সামাজিক অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকবো, খেলাধুলাকে ভালোবাসবো, প্রিয় গ্রাম আনারপুরাসহ গজারিয়াকে মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ জনপথ হিসেবে গড়ে তুলতে সাধ্য অনুযায়ী কাজ করে যাব।