সাব-ডিলারের লাইসেন্স বাতিল

দৌলতপুরে বেশি দামে সার বিক্রি, ডিলারের জরিমানা  

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পিএম

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদরে অবৈধভাবে চোরাই পথে বেশি দামে পার্শ্ববর্তী নাগরপুর উপজেলায় ১১ বস্তা সার বিক্রির অভিযোগে সারসহ অটো গাড়ি আটক করেছেন স্থানীয় কৃষক ও জনতা।

এ ঘটনায় অবৈধভাবে বেশি দামে চোরাই পথে সার বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দৌলতপুর বাজারের সাব-ডিলার হাবিবুর রহমান হবিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস ওই জরিমানা করেন ।

শুক্রবার (১৬ অক্টোবর) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সদরে দৌলতপুর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর থেকে অবৈধ ভাবে সার পার্শ্ববর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল-এমন অভিযোগে ১১ বস্তা সার স্থানীয় কৃষক জনতা আটক করে। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে আইনী ব্যবস্থা নেন।

অভিযুক্ত সাব-ডিলার হাবিবুর রহমান হবিকে ২ লাখ টাকা জরিমানা ও সাব ডিলারের লাইসেন্স বাতিল করা হয়।এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত কৃষি কর্মকর্তাকে আটকৃত ১১ বস্তা সার কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি বিক্রির নির্দেশ দেন। এছাড়া সাব ডিলারের স্যারের গুদামে স্যার থাকলে  স্যারগুলো  কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করার নির্দেশ দেন ।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, কৃষকদের জন্য বরাদ্দ করা সার নির্ধারিত নিয়মে বিক্রি ও সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুমোদিত এলাকার বাইরে অনিয়মের মাধ্যমে সার বিক্রি করা হলে স্থানীয় কৃষকদের সারপ্রাপ্তি ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। এ কারণে সার বিতরণে অনিয়ম প্রতিরোধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।



সর্বশেষ সর্বাধিক পঠিত