ইনডোর ক্রিকেট চ্যাম্পিয়ন দলকে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সংবর্ধনা

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পিএম

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে ক্লেমন আয়োজিত টুর্নামেন্টের অষ্টম আসরে অংশ নেয় ৩২টি বিশ্ববিদ্যালয়। তরুণদের ক্রিকেট-উন্মাদনা ও নিজের ক্যাম্পাসের হয়ে দারুণ লড়াইয়ের পর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

শুক্রবার মিরপুরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের অডিটোরিয়ামে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ব্যাচের নবীনবরণ ও গ্র্যাজুয়েটদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬-এ চ্যাম্পিয়ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়া হয়। চ্যাম্পিয়ন দলের সদস্যদের বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মরতুজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হাসনুন নাহার। এতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন শাখার প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত