দুমকিতে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩০ পিএম

পটুয়াখালীর দুমকিতে মা-ইলিশ রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে পায়রা নদী থেকে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। উপজেলার বাহেরচর, লেবুখালী ও আলগি এলাকায় শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

অভিযান শেষে রাত ৮টার দিকে জব্দ করা জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান। ‍

তিনি জানান, ৮ অক্টোবর থেকে শুক্রবার (১৬ অক্টোবর) পর্যন্ত পায়রা নদীতে পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ৪৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও তিনটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে।

মা-ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মা-ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত